বাজার করতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈমের ক্ষোভ

বিনোদন ডেস্ক

বাজার করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম।
সাভারের একটি স্থানীয় বাজারে সবজি কিনতে গেলে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে দাবি করেছেন অভিনেত্রী।
সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন নায়লা নাঈম।
নিজেকে অরাজনৈতিক ব্যক্তি দাবি করে পোস্টে তিনি লেখেন, এটা স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন? ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন সবাই জানেন আমি কতটুকু শালীন পোশাক পড়ে চলাফেরা করি।
এরপর নায়লা নাঈম লেখেন, আমি আর আম্মু দাঁড়িয়ে সাভারের একটা লোকাল মার্কেট থেকে সবজি কিনছিলাম রাস্তার পাশে। মাথায় টুপি পরা দাড়িওয়ালা ৪২-৪৫ বছরের এক লোক আমাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেছে, আমার মাথায় পর্দা নেই। আমি কেন এরকম বাজারে বেপর্দা ঘোরাফেরা করছি।
তিনি লেখেন, আমার হাত থেকে ব্যাগ পড়ে যায় এবং আমি বাম হাতে ব্যথা পাই। ঘটনার আকস্মিকতা আমি বুঝে ওঠার আগেই আম্মু আমাকে টেনে নিয়ে অটোতে করে ওখান থেকে সরে যায়।
‘আম্মু শুধু বলে গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও একটা টু শব্দ করবে না। আমার মা এখনো ভয়ে কাঁপছে, যোগ করেন অভিনেত্রী।
সবশেষ ক্ষোভ প্রকাশ করে নায়লা লেখেন, থুতু মারলাম এ রাষ্ট্রের কপালের মধ্যে।

দেশ ঘুরে এবার নরসিংদীতে ‘ইত্যাদি’