শিরোনাম

ভারতে স্ত্রীসহ আ.লীগের তোপের মুখে মোশাররফ করিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভারতে স্ত্রীসহ আ.লীগের তোপের মুখে মোশাররফ করিম
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের ওপর আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।

পোস্টে তিনি লিখেন, সোমবার (১৫ জুন) রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ যাচ্ছিলেন মোশাররফ করিম। এসময় আওয়ামী লীগের কিছু লোক মোশররাফ করিমকে লাল বদর বলে গালাগালি করতে থাকে। একইসঙ্গে তার দিকে তেড়ে যায় তারা। এসময় মোশাররফ করিমের সাথে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত মোশাররফ করিম বা তার স্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

/এসবি/