শিরোনাম

শ্রোতাদের জন্য পলাশ-শিমলার ঈদ উপহার

বিনোদন ডেস্ক
শ্রোতাদের জন্য পলাশ-শিমলার ঈদ উপহার
গামছা পলাশ ও শিমলা। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আসেছে গামছা পলাশ-শিমলা আক্তারের নতুন গান ‘মায়াবতী কন্যা’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলিংয়েও দেখা যাবে শিমলা আক্তারকে।

আধুনিক ফোক গানটি লিখেছেন রাসেল কবির এবং সুর করেছেন শিবলু মাহমুদ।

গানটি প্রসঙ্গে শিমলা বলেন, ‘একটি আধুনিক অনুভূতির গান, যেখানে সম্পর্কের ভেতরের টানাপোড়েন ও আবেগের বহিঃপ্রকাশ রয়েছে। প্রথমবারের মতো পলাশ ভাইয়ের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। উনি দারুণ গান করেন।’

নিজের কণ্ঠে গান গাওয়ার পাশাপাশি ভিজ্যুয়ালে নিজেই উপস্থিত থাকায় কাজটির প্রতি তার আলাদা যত্ন ছিল বলেও জানান।

এবারের ঈদে গানটি সৃষ্টিশীল মিউজিক স্টুডিওর ব্যানারে প্রকাশ পাবে।

/টিই/