মেগা এপিসোডেই শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

বিনোদন ডেস্ক

দর্শকপ্রিয়তার সব রেকর্ড ভেঙে অবশেষে পর্দা নামছে পারিবারিক ঘরানার সাড়া জাগানো ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’র। দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে ৫২তম পর্বটি নির্মিত হয়েছে ৯২ মিনিটের একটি মেগা এপিসোড হিসেবে, যা সাধারণ পর্বগুলোর তুলনায় প্রায় তিন গুণ দীর্ঘ। আগামী ৮ মে বিকেল ৩টায় ইউটিউবের ‘সিনেমাওয়ালা’ চ্যানেলে এ বিশেষ পর্বটি মুক্তি পাবে।
প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা জানিয়েছে, শেষ সপ্তাহের প্রচার সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নির্ধারিত ৫১তম পর্বটি ৬ মে’র পরিবর্তে একদিন পিছিয়ে ৭ মে প্রচারিত হবে এবং এর পরদিন ৮ মে আসবে বহুল প্রতীক্ষিত শেষ পর্বটি। মূলত দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেই দীর্ঘ এ সমাপনী আয়োজন করেছেন সিরিজটির রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার মতে, নিজের অন্যতম স্বপ্নের প্রজেক্টটি সফলভাবে শেষ করতে পারা এক বিশাল প্রাপ্তি।
২০২৫ সালের ৫ নভেম্বর থেকে সপ্তাহে দুদিন চ্যানেল আই ও ইউটিউবে প্রচারিত হওয়া সিরিজটি শুরু থেকেই দেশ-বিদেশের দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত গল্পটি জয় করেছে কোটি মানুষের মন। ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল ও সুনেরাহ বিনতে কামালের অনবদ্য অভিনয় সিরিজটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত এ প্রোডাকশনে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শিল্পী সরকার অপুসহ একঝাঁক গুণী শিল্পী। আরফিন রুমি ও দোলার কণ্ঠে এর টাইটেল গানটিও দর্শকপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করেছিল। আদিত্য মনিরের চিত্রগ্রহণে এবং মাহমুদ মানজুরের কথায় সিরিজটি শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনার কেন্দ্রে ছিল। শেষ পর্বের মাধ্যমে এ দীর্ঘ ও সফল যাত্রার ইতি টানতে যাচ্ছে সংশ্লিষ্ট পুরো টিম।

মঞ্চে নিজেকে ‘মৃত’ ঘোষণা ভারতীয় গায়কের