শুটিংয়ে ফেরার ঘোষণা রাশমিকার

শুটিংয়ে ফেরার ঘোষণা রাশমিকার
বিনোদন ডেস্ক

শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন কাজ থেকে দূরে ছিলেন দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে ভক্তদের স্বস্তি দিয়ে এবার কাজে ফেরার কথা জানালেন তিনি। শারীরিক চোট সামলে খুব শিগগিরই ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়ছেন এ অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে জীবনের কিছু ঘরোয়া মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করে শুটিংয়ে ফেরার কথা নিশ্চিত করেন রাশমিকা। শেয়ার করা কোলাজে তাকে নিজের পোষ্যের সঙ্গে সময় কাটাতে, পূজা দিতে, পাজল মেলাতে কিংবা বারান্দায় অলস সময়ে রোদ পোহাতে দেখা গেছে। পোস্টের ক্যাপশনে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি লিখেছেন, ‘তাড়াতাড়ি কাজে ফিরছি এবং এই সুন্দর ঘরোয়া সময়টাকে পাক্কা মিস করব।’
চলতি বছরের আগস্টের শুরুতে এক দুর্ঘটনা থেকে এ অনিচ্ছাকৃত বিরতির সূচনা। ‘মাইসা’ সিনেমার একটি নাচের দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি নিতম্বে গুরুতর চোট পান। চোটের ধরন নিয়ে অভিনেত্রী জানান, নিতম্ব থেকে পায়ের দিকে থাকা চারটি টেন্ডনের মধ্যে তার ডান পাশের একটি টেন্ডন ছিঁড়ে যায়, যার ফলে পা তুলতে পর্যন্ত কষ্ট হচ্ছিল। চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে পুরোপুরি বিশ্রামে যেতে হয়।
তবে আকস্মিক এ বিরতি নিয়ে একদমই হতাশ নন রাশমিকা। নিজে থেকে কখনো কাজ বন্ধ না রাখা এ তারকা বিষয়টি ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন। জিমে যেতে না পারায় খাবারের ব্যাপারে সচেতন থাকার পাশাপাশি ঘরোয়া জীবন ও নিজের শখগুলোকে বেশ উপভোগ করেছেন তিনি।
মাঝখানে কিছুদিন কাজ থমকে থাকলেও রাশমিকার হাতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিনেমা। গন্ড উপজাতির প্রেক্ষাপটে নির্মিত অ্যাকশন-থ্রিলার ‘মাইসা’য় তাকে সম্পূর্ণ ভিন্ন ও আগ্রাসী এক রূপে দেখতে পাবেন দর্শকেরা। এ ছাড়া বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে পিরিয়ড ড্রামা ‘রণাবলী’ নিয়েও বেশ আলোচনায় আছেন তিনি। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ব্রিটিশ আমলের গল্পের এ সিনেমাটি ১১ সেপ্টেম্বর পর্দায় আসার কথা রয়েছে। দীর্ঘ বিরতি কাটিয়ে সুস্থ শরীরে প্রিয় তারকার ফেরার খবরে এখন মুখিয়ে আছেন ভক্ত-অনুরাগীরা।

নেপালের বন্যার্তদের পাশে কে-পপ তারকা লি নো