শিরোনাম

আবার মা হলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক
আবার মা হলেন সোনম কাপুর
বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ছবি: সংগৃহীত

দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। রবিবার (২৯ মার্চ) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই বলিউড অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সোনম নিজেই এই খুশির খবর দিয়েছেন ভক্তদের।

সোনম লিখেছেন, অত্যন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে তারা তাদের দ্বিতীয় ছেলের আগমনের কথা ঘোষণা করছেন।

নতুন এই অতিথির আগমনে তাদের পরিবার পূর্ণতা পেয়েছে এবং বড় ভাই বায়ু তার ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। পরিবারের চার সদস্য হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছেন।

সোনমের ঘোষণার পর কারিনা কাপুর খান মন্তব্যের ঘরে দম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, অভিনন্দন সোনম ও আনন্দ।

এ ছাড়াও অনেক তারকা ও অনুরাগী হার্ট ইমোজি দিয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। চার বছর পর দ্বিতীয় সন্তানের আগমন হলো।

/টিই/