ঘর ভাঙলো মৌসুমী হামিদের, নেপথ্যে পরকীয়া

সিটিজেন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার ভেঙে গেছে। বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে তিনি লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন। কিন্তু স্বামীর পরকীয়ার কারণে সেই সংসার ভাঙার অভিযোগ উঠেছে।
জানা গেছে, তারা গত বছরের নভেম্বর থেকে এক ছাদের নিচে বসবাস করছেন না। মৌসুমী হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তবে এ বিষয়ে আপাতত বিস্তারিত বলার মানসিক অবস্থা নেই।
শোবিজ সূত্রে জানা গেছে, রানার নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু গুঞ্জন আগে থেকেই চলছিল। এ কারণেই সংসারে অশান্তি শুরু হয়, সন্দেহের আনাগোনা বাড়ে এবং দ্বন্দ্বের মধ্যে পড়েন মৌসুমী ও রানা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রানা এক পর্যায়ে ডিভোর্স লেটার পাঠান।
গুরুত্বপূর্ণ সূত্র জানায়, নুসরাত তুবার সঙ্গে রানা একই নির্মাণকারী প্রতিষ্ঠানে কাজ করছেন। কিছু স্ক্রিনশটও এ বিষয়ে প্রমাণ হিসেবে পাওয়া গেছে।
মৌসুমী হামিদ এশিয়া পোস্টকে বলেন, আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।
মৌসুমী ও রানা ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেছিলেন। অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি ছিল।