পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয়

সিটিজেন ডেস্ক

না ফেরার দেশে পাড়ি জমালেন কলকাতার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিংয়ের সময় অনাকাঙিক্ষত এক দুর্ঘটনায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার।
রাহুল অরুণোদয়ের এই আকস্মিক প্রয়াণে গোটা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। তার বয়স হয়েছিল ৪২ বছর।
রবিবার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন রাহুল। শুটিংয়ের একপর্যায়ে সমুদ্রে নামেন তিনি। পরে হঠাৎ তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর দ্রুত তাকে দিঘা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।
রাহুলের সঙ্গে একই ধারাবাহিকে কাজ করছেন সোমাশ্রী চাকি। সোমাশ্রী বলেন, ‘আজ আমাদের কলকাতা ফেরার কথা ছিল। শুটিং সেরে চলে এসেছিলাম। পানির মধ্যেই কিছু হয়েছে। ঠিক কী হয়েছে বলতে পারব না। আমরা স্পটে ছিলাম না।’ ফেরার সময় তাকে রাহুল বলেছিল ‘আর দেখা হবে না আমাদের।’
এই মর্মান্তিক দুর্ঘটনায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে কাজ করা রাহুলের সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এ সময় রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন।
ভাস্কর আরও বলেন, ‘জলে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি খুবই মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটলো, তা এখনো পরিষ্কার নয়।’
উল্লেখ্য, ২০০৮ সালে মুক্তি পাওয়া কলকাতার ব্লকবাস্টার ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় ক্যারিয়ারে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাহুল।