গানের বাজারে ‘আগুন’ জ্বালালো নাটক

গানের বাজারে ‘আগুন’ জ্বালালো নাটক
সিটিজেন ডেস্ক

বছরের সবচেয়ে বড় উৎসব ঈদ। এই সময়টাতেই সাধারণত সিনেমা মুক্তির আগে ও পরে গান থাকে আলোচনার কেন্দ্রে। কিন্তু ২০২৬ সালের ঈদে দেখা গেল এক ভিন্ন চিত্র। মুক্তিপ্রাপ্ত একাধিক আলোচিত সিনেমার গান দর্শকের মনে দাগ কাটতে ব্যর্থ হয়েছে। বিপরীতে সব আলো কেড়ে নিয়েছে একটি নাটকের গান ‘আগুন’।
সিএমভি-এর ব্যানারে নির্মিত ঈদের বিশেষ নাটক ‘গোলাপি’র এই গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমাটিক ভিডিও নির্মাণ, প্রেমময় কথা, আকর্ষণীয় সুর ও চোখ ধাঁধানো পারফরমেন্স; সব মিলিয়ে ‘আগুন’ হয়ে উঠেছে এবারের ঈদের অন্যতম আলোচিত গান।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা, যেখানে পারফর্ম করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। ‘গোলাপি’ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।
গানটির অপ্রত্যাশিত সাফল্যে উচ্ছ্বসিত ইমরান মাহমুদুল। তিনি বলেন, আমরা ‘আগুন’ গানটা আলাদা করে কোনও ‘হিট’ করার পরিকল্পনা নিয়ে বানাইনি। গল্পের প্রয়োজন থেকেই গানটি করা। তবে দর্শক যেভাবে গ্রহণ করেছে, সেটা সত্যিই অবাক করার মতো। এখন তো মনে হচ্ছে, গানটা নিজের মতো করেই পথ খুঁজে নিয়েছে।
গানটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু মনে করেন, ভালো কনটেন্ট থাকলে মাধ্যম কোনও বাধা নয়।
তিনি বলেন, আমরা সব সময় চেষ্টা করি মানসম্মত কাজ করতে। ‘আগুন’ সেই ধারাবাহিকতারই একটি অংশ। এখন দর্শক প্ল্যাটফর্ম দেখে না, তারা ভালো কনটেন্ট খোঁজে। এই গানটি প্রমাণ করেছে নাটকের গান হলেও সেটি সিনেমার গানকেও ছাড়িয়ে যেতে পারে।
উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। সবগুলো সিনেমার গানই কম-বেশি মুক্তি পেয়েছে ঈদের আগে। এরমধ্যে রয়েছে ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’ ও ‘জ্বালা জ্বালা’, ‘দম’ সিনেমার ‘কোথায় পাব তাহারে’ ও ‘এই মন তোমাকে দিলাম’, ‘প্রেশার কুকার’-এর ‘বড়াই করে’, ‘বনলতা এক্সপ্রেস’-এর ‘চাইতেই পারো’ ও ‘উড়াল দেব আকাশে’ এবং ‘রাক্ষস’ সিনেমার ‘শুদ্ধতার প্রেম’ ও ‘তুমি ছাড়া’।
‘আগুন’ গানটি দেখতে ক্লিক করুন