এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে আগামী বছর থেকে শিক্ষাক্রমে নতুন ৪টি বিষয় অন্তর্ভুক্ত করা এবং ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম পুরোপুরি বাস্তবায়নের ঘোষণাও দেন তিনি।
সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।
কারিকুলামের আমূল পরিবর্তনের বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে শিক্ষাক্রম পরিমার্জনের জন্য দেশজুড়ে ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। এছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী সেখানে উপস্থিত ছিলেন।

এনসিটিবিসহ ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান