হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ সংবাদদাতা

হাওরাঞ্চলসহ দুর্গম এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ পিটিআই হলরুম মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার। বিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থাসহ শিক্ষার্থীদের জন্য ফিডিং কর্মসূচি চালু হয়েছে। শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সেজন্য শিক্ষক অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে। প্রধান শিক্ষকদের এলাকার স্থানীয় জনসাধারণকে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, স্কুল ফিডিং পাইলট প্রকল্প চালু হয়েছে। প্রাথমিকভাবে হাওরাঞ্চলে সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করবে। পর্যায়ক্রমে তা সারাদেশে বাস্তবায়ন করা হবে।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ -৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্প পরিচালক আবুল আমিন, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, সুনামগঞ্জ পিটিআই সুপারিনটেনডেন্ট দীপঙ্কর মোহান্ত প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সভা সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার জিয়া উদ্দিন আহাম্মদ।

সরকারের সব বিনিয়োগের কেন্দ্রবিন্দু হবে শিক্ষা: প্রতিমন্ত্রী