এনসিটিবিসহ ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

সিটিজেন ডেস্ক

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং দেশের চারটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (৭ জুন) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এনসিটিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানকে।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন খুলনার হাজি মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম। আর বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ধারাবাহিকভাবে নতুন নিয়োগ দিয়ে আসছে। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, ঢাকাসহ একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।