ইউজিসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এর আগে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এদিন দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে তিনি এ আবেদন পাঠান।
পদত্যাগপত্রে ড. ফায়েজ উল্লেখ করেন, বর্তমান শারীরিক অবস্থার কারণে কমিশনের প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। শারীরিক ও মানবিক দিক বিবেচনায় তাকে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব থেকে দ্রুত অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।