র্যাব বিলুপ্ত, এসআরবি আইনের খসড়া অনুমোদন

বিশেষ প্রতিনিধি

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র্যাব বিলুপ্ত করেছে সরকার। একই সঙ্গে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিসভায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়ায় উল্লেখ করা হয়েছে, বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
এছাড়া র্যাব সংক্রান্ত জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবি’র কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। পাশাপাশি নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত বিদ্যমান র্যাব সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার ব্যবস্থা করা হয়েছে।