শিরোনাম

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

চাঁদপুর সংবাদদাতা
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষকরা শিক্ষকতার বাইরে অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দায়িত্বে কোনো অবহেলা থাকলে তা সম্মুখে আনতে হবে। আমাদের নজরে এলে তদন্ত সাপেক্ষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরে শিক্ষামন্ত্রী কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সমন্বয়ে ও আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন।

/টিই/