শিরোনাম

বাড়ানোর পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাড়ানোর পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
স্বর্ণ দেখছেন এক তরুণী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বাজারে সবশেষ মঙ্গলবার (২১ জুলাই) স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) ওই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা এবং ২১ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঘোষিত এ বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী যথারীতি মজুরি প্রযোজ্য হবে। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে বেড়েছে ৪৫ বার, আর কমেছে ৪৬ বার। এছাড়া ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

/জেএইচ/