শিরোনাম

মন যেটা চায় সেটাই করো: কেয়া পায়েল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
মন যেটা চায় সেটাই করো: কেয়া পায়েল
মালদ্বীপ ভ্রমণে বিভিন্ন লুকে কেয়া পায়েল। ছবি: ফেসবুক থেকে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কাজের ব্যস্ততার মধ্যেও সুযোগ পেলেই নিজেকে সময় দেন অভিনেত্রী। এই যেমন কিছুদিন আগে মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন তিনি।

পর্যটকদের জন্য আকর্ষণীয় এই দেশে রোমাঞ্চকর ভ্রমণের একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এবার নিজের পছন্দের কিছু মুহূর্ত দিয়ে একটি ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। সেটা সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ারও করেছেন। ভিডিওতে কখনো তাকে বিশুদ্ধ বাতাস উপভোগ করতে দেখা গেছে, আবার কখনো সৈকতে ছুটে বেড়াতে। কখনো প্যারাসেইলিং করছেন, আবার সমুদ্রের ভেতরে স্কুবা ডাইভিংয়ে মেতে উঠেছেন।

সামাজিকমাধ্যমে শেয়ার করা ভিডিওর ক্যাপশনে কেয়া পায়েল লেখেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’

কেয়া পায়েলের এ মন্তব্যের সঙ্গে অনেকেই একাত্মতা পোষণ করেছেন। তবে কেউ কেউ আবার বিপরীত মন্তব্য করে বলছেন, এরকম ইচ্ছেপূরণের জন্য আর্থিক স্বচ্ছলতাও আবশ্যিক।

মালদ্বীপ ভ্রমণের অনেক ছবি ও ভিডিও অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন। তবে ভিন্ন উৎস থেকে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। যেখানে দেখা যায়, মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় পাশাপাশি বসে কেয়া পায়েল ও এক যুবক। সেই যুবককে খাবার খাইয়ে দিচ্ছেন অভিনেত্রী। ভিডিওটি ভাইরাল হয়। গুঞ্জন ওঠে, ওই যুবকের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে আছেন পায়েল। তাদের পরিবারও বিষয়টি জানেন। যদিও এটা নিয়ে এখনও বিস্তারিত কিছু বলেননি অভিনেত্রী।

/জেএইচ/