শিরোনাম

আজকের স্বর্ণের দাম: ০৮ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
আজকের স্বর্ণের দাম: ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণের জুয়েলারির দোকান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বাজারে স্বর্ণ ও রূপার গহনার দামে আজ কী পরিবর্তন এসেছে, তা জানতে ক্রেতাদের আগ্রহের শেষ নেই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম কত, ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কত এবং রূপার গহনার দামই বা কত—এসব তথ্য থাকছে এই প্রতিবেদনে। যারা আজ স্বর্ণ বা রূপার গহনা কিনতে চান, তাদের জন্য বাজারদরের সর্বশেষ আপডেট একসঙ্গে তুলে ধরা হলো।

দেশের বাজারে সর্বশেষ দাম কমানোর পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)ও সেই নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আগের নির্ধারিত মূল্যই বহাল রয়েছে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়। এরপর আর মূল্য পরিবর্তনের ঘোষণা না আসায় মঙ্গলবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বর্তমান বাজারদর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকায়। এ ক্যাটাগরিতে ভরিতে দাম কমেছে ২ হাজার ১০০ টাকা। ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায়।

এর আগে গত ৩ সেপ্টেম্বর ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল। তখন প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

সেই সময় ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

রুপার আজকের দর কত

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

/এবি/