সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, মন্ত্রিসভার অনুমোদন

সিজেডএন ডেস্ক

নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৩ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ স্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকার পরিবর্তে ৬৫ টাকা ও তদূর্ধ্ব নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।
সংশ্লিষ্ট প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের ফলে অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে আসার পাশাপাশি সরকারের রাজস্ব ঘাটতি কমবে বলে আশা করছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। মন্ত্রিসভা প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে।
একই বৈঠকে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর রেয়াত দেওয়ার একটি প্রস্তাবও অনুমোদন করা হয়। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ছয় মাস পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।
এ ছাড়া বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও উৎসাহবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১০ বছর মেয়াদি এ চুক্তি বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।