সৌরবিদ্যুৎ প্ল্যান্টের যন্ত্রপাতি আমদানিতে ছয় মাসের শুল্ক-কর ছাড়

সিজেডএন ডেস্ক

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের শুল্ক-কর রেয়াত দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌরবিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট স্থাপনের জন্য নির্দিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি ছাড়া অন্যান্য বেশির ভাগ শুল্ক ও কর থেকে অব্যাহতি দেওয়া হবে।
প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। এ সময় আমদানিকৃত যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ক্ষেত্রে রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর সম্পূর্ণভাবে মওকুফ করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগের ফলে দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে বিদ্যুৎ ঘাটতিজনিত জনদুর্ভোগ কমবে এবং শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখতে সহায়ক হবে।
এ ছাড়া উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি কমার পাশাপাশি বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবায়নযোগ্য উৎস থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রজ্ঞাপন জারির পরবর্তী ছয় মাস পর্যন্ত শুল্ক-কর রেয়াতি সুবিধায় সৌরবিদ্যুৎ প্ল্যান্টের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির জন্য পৃথক প্রজ্ঞাপন জারির প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।