শিরোনাম

পাকিস্তানের দুই অঞ্চলকে ভারতের অংশ দেখিয়ে আফগানিস্তানের ভিডিও

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের দুই অঞ্চলকে ভারতের অংশ দেখিয়ে আফগানিস্তানের ভিডিও
মানচিত্র

ভারতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চলেছে আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি ১৩ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচগুলো যথাক্রমে ১৫ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

তিনটি ম্যাচই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরজটি আফগানিস্তান ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে, বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করে বিতর্কে জড়িয়েছে। যেটিতে ভারতের মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) এবং গিলগিট-বালতিস্তানকে দেখানো হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে ইসলামাবাদ।

এসিবি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রোমোটি শেয়ার করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই মানচিত্র নিয়ে উদ্বেগ জানিয়েছে। ইসলামাবাদ চাইলে এই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এখনও পর্যন্ত এই নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

কাবুল ও ইসলামাবাদের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্ক বেশ উত্তপ্ত অবস্থায় আছে। সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলার মতো ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। পাকিস্তান বারবার অভিযোগ করেছে, আফগান তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দিচ্ছে। যারা পাকিস্তানের ভেতরে প্রাণঘাতী হামলা চালাচ্ছে। অন্যদিকে আফগানিস্তান এটা অস্বীকার করে আসছে।

এসিবি তাদের প্রোমোর সঙ্গে একটি বার্তাও জুড়ে দিয়েছে। প্রায় ১ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওটি শুরু হয় দুই দেশ এবং তাদের ক্রিকেটীয় সম্পর্কের একটি সিনেম্যাটিক উপস্থাপনা দিয়ে, যেখানে ভারত ও আফগানিস্তানের জার্সি পরা শিশুদের দেখানো হয়েছে।

পোস্টে লেখা হয়েছে, ‘একটি সিরিজ যা আবারো দুটি দেশকে একসঙ্গে নিয়ে আসবে। এগুলো শুধু ম্যাচ নয়। এগুলো আবেগ, উত্তেজনা আর গুরুত্বের মুহূর্ত, যেখানে আফগানআতালান মাঠে নামবে দেশের কোটি মানুষের আশা আর গর্ব নিয়ে।’

সূত্র: সিএনএন-নিউজ১৮

/জেএইচ/