বাড়ানোর পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সিজেডএন ডেস্ক

দেশের বাজারে সর্বশেষ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ওই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এর আগে ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমিয়েছিলো সংস্থাটি।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা এবং ২১ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পড়বে ৫ হাজার ১৩২ টাকা এবং ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ২০৮ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঘোষিত এ বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী যথারীতি মজুরি প্রযোজ্য হবে। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর রাখার নির্দেশ দিয়েছে সংগঠনটি।

যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ সরালো নেদারল্যান্ডস