শিরোনাম

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
স্বর্ণ দেখছেন এক তরুণী। ফাইল ছবি

টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) নতুন এই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

এর আগে, সবশেষ গত ২০ জুন স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪০ বার, আর কমেছে ৩৮ বার। এছাড়া ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

/জেএইচ/