চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সিজেডএন ডেস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনে পৌঁছেছেন। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রি-লা’তে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি দুই দিন অবস্থান করবেন।
এর আগে, মালয়েশিয়ার স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে দুইদিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর তিনি চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’-এর বার্ষিক সভায় (২০২৬ সামার দাভোস ফোরাম) অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর চীন সফর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করবে বলে আশা করছেন কর্মকর্তারা। তারা বলেন, এ সফর অতীত অর্জনের ধারাবাহিকতা বজায় রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
আগামী ২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

মালয়েশিয়ার রাজার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে সরকারি ও বিরোধী দল