সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান কারিগরি আলোচনা সমাপ্ত

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে সুইজারল্যান্ডে কারিগরি আলোচনা সফলভাবে সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। আলোচনার পরবর্তী পর্যায়ে মধ্যস্থতা তদারককারী উচ্চপর্যায়ের কমিটি অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান তিনি।
ইরানের প্রেস টিভি ও সংবাদ সংস্থা ইরনাকে দেশটির কারিগরি আলোচক দলের প্রধান কাজেম গরিবাবাদি বলেছেন, আলোচনার জন্য ৪টি পৃথক কার্যকরী দল গঠন করা হয়েছে। সেগুলো হলো- নিষেধাজ্ঞা প্রত্যাহারবিষয়ক দল, পারমাণবিক ওয়ার্কিং গ্রুপ, পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক দল এবং পর্যবেক্ষণ ও বাস্তবায়নবিষয়ক কার্যনির্বাহী দল।
তিনি বলেন, প্রতিটি দল একটি নির্দিষ্ট বিষয়ের ওপর মনোযোগ দেবে।
গারিবাবাদী বলেন, ‘বোঝাপড়ার ভিত্তিতে আসন্ন আলোচনা একটি উচ্চপর্যায়ের কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। সেখানে মজলিসের স্পিকার, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি এবং পাকিস্তান ও কাতারের প্রধানমন্ত্রীরা অংশগ্রহণ করবেন।’
সূত্র: আল জাজিরা

ইরানের জব্দ সম্পদ মুক্ত হবে কীভাবে, জানালেন ভ্যান্স