ট্রাম্পের ঘোষণায় কমলো জ্বালানি তেলের দাম

সিটিজেন ডেস্ক

গত কয়েকদিন ধরে ওঠানামার পর বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। শুক্রবার (২৭ মার্চ) দিনের শুরুতেই এ নিম্নমুখী প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তেলের দাম কমার পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা স্থগিতের ঘোষণা। তিনি জানিয়েছেন, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখবেন। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ সেন্ট বা ০.৮ শতাংশ কমে দাঁড়ায় ১০৭.১১ ডলারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৮৩ সেন্ট বা ০.৮৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.৬৫ ডলারে নেমে আসে। এর ফলে আগের সেশনে দামের যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, তা অনেকটাই কমে গেছে।
সূত্র: রয়টার্স