শিরোনাম

এসএসসি পাসেই বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, পদ ৪৫০

সিটিজেন ডেস্ক
এসএসসি পাসেই বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, পদ ৪৫০
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী ২০২৬ ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদে মোট ৪৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদভিত্তিক নিয়োগ সংখ্যা

ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) ৩০০ জন, মেডিকেল ১৮ জন, রেগুলেটিং ১৫ জন, রাইটার ১৮ জন, স্টোর ১৬ জন, এমওডিসি (নৌ) ৮ জন, কুক ৩৫ জন, স্টুয়ার্ড ২০ জন এবং টোপাস পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে।

বিভিন্ন পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা

ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান (মাদ্রাসা (বিজ্ঞান) ও ভোকেশনালসহ), জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।

রেগুলেটিং, রাইটার, স্টোর: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

মেডিকেল: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।

কুক, স্টুয়ার্ড: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।

টোপাস: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।

এমওডিসি (নৌ): ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

অযোগ্যতা

বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত আইনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, কারাবন্দী, আটক বা কোনো মামলায় বিচারাধীন থাকলে আবেদন করা যাবে না। এছাড়া সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত এবং দ্বৈত নাগরিকত্ব থাকলেও আবেদনযোগ্য নয়।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে “সেইলর/অ্যাপ্লাই নাউ” অপশনে গিয়ে প্রথমে প্রাক-যোগ্যতা যাচাই করবেন। এরপর “অ্যাপ্লাই নাউ” অপশনে গিয়ে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০০ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেটসহ যেকোনো ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড দিয়েও ফি দেওয়া যাবে। ফি পরিশোধের পর সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করে “জমা দিন” বাটনে ক্লিক করতে হবে। পরে “নাবিক ১” ফরম ডাউনলোড ও প্রিন্ট করে পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হয়েছে ১৮ মার্চ থেকে এবং শেষ হবে ২০ এপ্রিল।

আবেদন করতে ও বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

/জেএইচ/