শিরোনাম

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপানের বৃহত্তম দ্বীপ

সিটিজেন ডেস্ক
৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপানের বৃহত্তম দ্বীপ
ছবি: সংগৃহীত

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে এশিয়ার দেশ জাপান। দেশটির বৃহত্তম দ্বীপ হনশুতে আঘাত হেনেছে ভূমিকম্প। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এ ভূমিকম্প সংঘটিত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগের দিন বুধবার (২৫ মার্চ) স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে জাপানে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘আগ্নেয় মেখলা’ বা ‘রিং অব ফায়ার’ অংশের ওপর অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প জাপানে প্রায় নিয়মিত দুর্যোগ। রিং অব ফায়ার হলো প্যাসিফিক প্লেট এবং ফিলিপাইন সি প্লেট, এই দুই টেকটোনিক প্লেটের সংযোগস্থল।

নিয়মিত ভূমিকম্প হওয়ার কারণে জাপানের বাড়িঘর ও অন্যান্য স্থাপনাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সেগুলো নিম্ন থেকে মাঝারিমাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে।

সূত্র: রয়টার্স

/জেএইচ/