শিরোনাম

আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

সভাপতিওয়াদিুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী

জ্যেষ্ঠ প্রতিবেদক
আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা
রিহ্যাব সভাপতি ওয়াদিুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী। ছবি: সংগৃহীত

রিয়েল এস্টেট খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এন্ড হাউিজং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর আসন্ন নির্বাচনে অংশ নিতে আবাসন ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’ ২৯ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

ঘোষিত প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান রিহ্যাব প্রেসিডেন্ট মো: ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া। তাদের নেতৃত্বে প্যানেলটি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বুধবার রাতে বনানী ক্লাবে এক জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট লায়ন এম এ আউয়াল প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন মোঃ আক্তার বিশ্বাস (ভাইস প্রেসিডেন্ট-১), মোঃ জাহাঙ্গীর আলম (ভাইস প্রেসিডেন্ট-২) এবং ইঞ্জিনিয়ার মহসিন মিয়া (ভাইস প্রেসিডেন্ট-৩)। ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) পদে রয়েছেন ইঞ্জিনিয়ার শেখ শোয়েব উদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ মোরশেদুল হাসান।

এছাড়া পরিচালক পদে মনোনীতদের মধ্যে রয়েছেন মোঃ মাহবুবুর রহমান, মোঃ জাহিদ হোসেন, হক মিনাল্লাহ শেতার, ইঞ্জিনিয়ার মনজুরুল ফরহাদ ফিলিপ, মোঃ আশিকুল হক, মোঃ মোবারক হোসেন), মোঃ ফারুক আহমেদ, প্রদীপ কর্মকার, মি. সুরাজ সরদার, মোঃ জহির আহমেদ, এমদাদুল হক, ক্যাপ্টেন শাহ আলম, মিসেস উম্মে জাহান আরজু, মোহাম্মদ আলিমুল্লাহ, মোঃ রাগিব আহসান, মোঃ আয়ুব আলী, শেখ কামাল, মোহাম্মদ শহিদুল হক, ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার এবং তাসনোভা মাহবুব সালাম।

চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে রয়েছেন মোহাম্মদ জাফর এবং এএসএম আব্দুল গফ্ফার মেয়াজী।

ঐক্য পরিষদ চট্টগ্রামের রিজিয়ন প্রার্থী হলেন- নূর মোহাম্মদ, মোহাম্মদ হাবিব, আলহাজ্জ এমদাদুল্লাহ, আনোয়ারুল কবির, খুরশিদ আলম, মোঃ আবদুল আজিজ।

প্যানেল সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই দলটি নির্বাচনে বিজয়ী হলে রিয়েল এস্টেট খাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রাহক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এমএস/