শিরোনাম

বাড়ছে না বিড়ির দাম: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বাড়ছে না বিড়ির দাম: অর্থমন্ত্রী
বাজেট অধিবেশনে বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগামী বাজেটে বিড়ির দাম বাড়ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রীর উদ্দেশে রাশেদা বেগম হীরা বলেন, তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি, বিশেষ করে বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও এক শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপ করা হবে কিনা?

জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেটে বিড়ি খাতে মূল্য ও করহার আগের বছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী অর্থবছরে বিড়ির দাম বৃদ্ধি পাবে না।

/এসবি/