টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে পানি, পণ্য নষ্টের আশঙ্কা

চট্টগ্রাম সংবাদদাতা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে পানি ঢুকে পড়েছে। বিশেষ করে জোয়ারের সময় পানি জমে থাকায় কন্টেইনারে থাকা পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিরতিহীন বৃষ্টির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বহির্নোঙরে পণ্য খালাসও ব্যাহত হচ্ছে।
বুধবার (৮ জুলাই) রাত থেকে ইয়ার্ডে সারি সারি করে রাখা কনটেইনারের নিচের অংশে পানি ঢুকে আমদানি করা পণ্য নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়। বৃহস্পতিবারও পানি ঢোকা অব্যাহত ছিল।
পানির কারণে গত দুদিন ধরে কাস্টমস কর্তৃপক্ষও স্বাভাবিক কাজ করতে পারছে না। অর্থাৎ আমদানি পণ্যের পরীক্ষা-নিরীক্ষা বা শুল্কায়ন কার্যক্রম চালাতে পারছে না।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের বহির্নোঙরে থাকা ৫০টি মাদার ভেসেল থেকে পণ্য খালাস ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সাগর উত্তাল থাকা এবং বৃষ্টির কারণে লাইটার জাহাজ বহির্নোঙরে যেতে সমস্যায় পড়ায় এই সমস্যা দেখা দিয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত আমিন বলেন, কিছুটা সমস্যা হলেও এখনো বন্দরের কার্যক্রম সচল আছে। জোয়ারের সময় ইয়ার্ডে পানি ঢুকে পড়ায় বন্দরের কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।