বাণিজ্য সচিবের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর একটি প্রতিনিধিদল বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবের কার্যালয়ে আইসিএমএবি-এর প্রেসিডেন্ট মো. কাউসার আলমের নেতৃত্বে প্রতিনিধিদলটি এ সাক্ষাৎ করে।
প্রতিনিধিদলে আরও ছিলেন আইসিএমএবি-এর ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ, ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ, সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম এফসিএমএ, ট্রেজারার অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম এফসিএমএ।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল আইসিএমএবি-এর চলমান কার্যক্রম, কৌশলগত অগ্রাধিকার এবং দেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশার উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বাণিজ্য সচিবকে অবহিত করে। এ সময় পেশাগত উৎকর্ষ, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দেশের টেকসই অর্থনৈতিক ও শিল্পোন্নয়নে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।
বাণিজ্য সচিব দেশের আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি দক্ষ পেশাজীবী গড়ে তুলতে আইসিএমএবি-এর ধারাবাহিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সরকারি ও বেসরকারি—উভয় খাতের সক্ষমতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির ভূমিকার স্বীকৃতি দেন।
এ সময় দেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়ক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।