শিরোনাম

রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪১৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীজুড়ে  ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪১৮
ডিএমপি লোগো

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (৫ আগষ্ট) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩ টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগজিন, ৩৮ রাউন্ড গুলি, ১ টি চাইনিজ কুড়াল, ১ সুইচ গিয়ার, ৪ হাজার ৪৩৯ পিস ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ৩ ওয়াকিটকি, ২ জন ভিকটিম, ১ টি হাইয়েচ মাইক্রোবাস, ৯ টি মোবাইল, ৩৭২ টি সিম কার্ড, ৩ টি তাসের বান্ডিল, ২ টি লাল সবুজ চেকের পুরাতন এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৪০ জন রয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এসবি/