জুলাই রেভেলস সদস্যদের ওপর হামলায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় জুলাই রেভেলসের সদস্যদের ওপর হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেন ওরফে ঠোঁটকাটা আলতাফসহ (৪৬) তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। অন্যরা হলেন– সাইফুল ইসলাম (৩৭) ও আমির হোসেন ফিরোজ (৪৭)।
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্প নগরী এলাকা থেকে সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১।
গ্রেপ্তারকৃতরা হলেন– দক্ষিণখানের ফায়দাবাদ ট্রান্সমিটার আজমেরী গার্মেন্টস এলাকার নায়েব আলীর ছেলে আলতাফ হোসেন, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গুহিলপুর গ্রামের মৃত আ. জব্বারের ছেলে সাইফুল ইসলাম ও ভোলার দৌলতখান উপজেলার বড়দলি গ্রামের আবুর হোসেন ওরফে আ. হাশেমের ছেলে আমির হোসেন ফিরোজ। এদের মধ্যে সাইফুল কুমিল্লার সদরে এবং আলতাফ ও আমির দক্ষিণখানের ফায়দাব ও গোয়ালটেক এলাকায় বসবাস করেন।
এর আগে শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর উত্তরা ৮ নম্বর সেক্টরের পাবলিক কলেজ সংলগ্ন জুলাই রেভেলস অফিসে সংগঠনের প্রস্তাবিত সহ-সংগঠক ইউসুফ আলী রেদওয়ান ও সদস্য মো. ইয়াসিনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার রাতেই ইউসুফ আলী রেদওয়ান বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পরপরই দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে মো. মাসুদ ও ফাহিম খানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) রাকিব হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী আলতাফ ওরফে ঠোঁটকাটা আলতাফ, সাইফুল ইসলাম ও আমির হোসেন ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী আলতাফের বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যা চেষ্টাসহ ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে রাজধানীর দক্ষিণখান থানায় ৯টি, উত্তরা পূর্ব থানায় ৪টি, বিমানবন্দর থানায় ২টি, উত্তরা পশ্চিম থানায় ১টি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান বলেন, গ্রেপ্তার আসামিদের উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।