শিরোনাম

বসুন্ধরা এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিটিজেন ডেস্ক
বসুন্ধরা এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের ভাড়া বাসার একটি কক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। শিক্ষার্থীর নাম মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭)। তিনি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, মাহমুদা বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের একটি বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। দীর্ঘক্ষণ ভেতর থেকে দরজা লাগানো দেখতে পেয়ে গতকাল সন্ধ্যায় পাশের কক্ষের অন্য শিক্ষার্থীরা ভাটারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কক্ষটির দরজা ভেঙে মাহমুদার মরদেহ উদ্ধার করে। মাহমুদার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গলায় ওড়না প্যাঁচানো ছিল।

/এমআর/