শিরোনাম

রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৯৯

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৯৯
ঢাকা মহানগর পুলিশ

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ ৩৬, ওয়ারী ৫৭, মতিঝিল ৫৬, তেজগাঁও ৮৬, মিরপুর ১৩১, গুলশান ৩৮, উত্তরা ৪৯ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৫টি রামদা, ২টি তরবারি, ১টি ছোরা, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৪টি মোবাইল, ১টি স্বর্ণের কানের দুল, ৯টি ফুয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, ৩টি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধী। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

/জেএইচ/