শিরোনাম

একাদশে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
একাদশে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
শিক্ষার্থী

চলতি বছর একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তিতে আগে তিন ধাপে অনলাইনে আবেদনের সুযোগ ছিল। এ বছর প্রথম পর্যায়ে তারা একবারই সুযোগ পাবে। আগের মতো মাইগ্রেশনের সুযোগও আর থাকছে না। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায়। তালিকায় থাকা শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন দুটোই বাতিল হয়ে যাবে।

সম্প্রতি এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির।

নীতিমালা অনুযায়ী, পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

একাদশ শ্রেণির ভর্তি ফল দেখবেন যেভাবে

খুব সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করিই শিক্ষার্থীরা ভর্তির ফল দেখতে পারবেন।

প্রথমে একাদশ শ্রেণির ভর্তির অফিশিয়াল ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করুন। সেখানে হোমপেজে থাকা ‘View Result’ বাটনে ক্লিক করুন। এরপর এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে লিখুন।

স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি ক্যাপচা কোড নির্ধারিত ঘরে লিখুন।

সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর Submit বাটনে ক্লিক করুন। এরপরই স্ক্রিনে আপনার ভর্তি ফলাফল দেখা যাবে। আপনি কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানতে পারবেন।

/জেএইচ/