কেরানীগঞ্জে এলেক্স গ্রুপের সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা

সিজেডএন ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি রাজধানীর রায়েরবাজার এলাকার ‘এলেক্স গ্রুপের’ সদস্য ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সাকিবের ভাষ্য, মাছ ও কাপড়ের ব্যবসা করতেন ফরহাদ। দুপুরে চুল কাটাতে বসিলা সেতুর কাছে আরশিনগরের একটি সেলুনে গিয়েছিলেন তিনি। সেখানে সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি চালান। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যান।
হামলার খবর পেয়ে স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরহাদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট গ্রামে। তার বাবার নাম ফারুক মিয়া। তিনি পরিবার নিয়ে আরশিনগর এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ফরহাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
হামলার কারণ এবং জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত করছে।