শিরোনাম
ফেসবুকে আপত্তিকর মন্তব্য

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে 
রুমিন ফারহানার অভিযোগ
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: ভিডিও থেকে নেওয়া

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নজরুল ইসলাম তার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দিয়েছেন অভিযোগ তুলে তিনি ওই আবেদন করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানা এই আবেদন করেন। ওই আবেদন রুমিন ফারহানা উল্লেখ করেন, গত ১১ সেপ্টেম্বর ডিএজি নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাকে লক্ষ্য করে অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস দেন। সেখানে তাকে উদ্দেশ্য করে ‘লেডি মীরজাফর’সহ বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ওই আবেদনে বলা হয়, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের হুমকি, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য শুধু একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে রুমিন ফারহানাকে অপমানজনক নয়, বরং এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাগত মর্যাদাকেও ক্ষুণ্ন করে।

এতে আরও বলা হয়, রাষ্ট্রপক্ষের একজন ডিএজির কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই পরিস্থিতিতে অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন রুমিন ফারহানা।