শিরোনাম

জাপান গেলেন সেনাপ্রধান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জাপান গেলেন সেনাপ্রধান
ওয়াকার-উজ-জামান

চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অংশ নেবেন।

এছাড়া তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টেও উপস্থিত থাকবেন। পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে সেনাপ্রধানের।

/জেএইচ/