নিজের ভেতরের ঝড়গুলোকে বেশি উজ্জ্বল হতে দিও না: পূর্ণিমা

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ রিতা ওরফে পূর্ণিমা। দীর্ঘদিন ধরেই নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি তাকে। তবে উপস্থাপনা ও বিভিন্ন টিভি শোতে মাঝে মাঝে দেখা যায় এই নায়িকাকে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। সেখানে নিয়মিত ছবি ও বিভিন্ন অভিজ্ঞতার কথা ভক্তদের মাঝে শেয়ার করেন।
সম্প্রতি একটি ছবি প্রকাশ করে জীবনের উত্থান-পতন নিয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন পূর্ণিমা। সাদা পোশাকের ওপর কালো চেকের শার্ট পরা ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’
অভিনেত্রীর এই কথায় কঠিন সময়ে ইতিবাচক থাকার বার্তা উঠে এসেছে। তার ভাষ্য, ‘পরিস্থিতি যতই প্রতিকূল হোক, নিজের ভেতরের আলোকে যেন কোনোভাবেই ম্লান হতে দেওয়া না হয়।’
নায়িকার এমন উপলব্ধির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন ভক্ত ও অনুরাগীরা। পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানিয়েছেন অনেকে। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘ঝড় আসবেই, কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়। এটাই জীবনের আসল শক্তি।’ আরেকজন লিখেছেন, ‘জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।’
প্রসঙ্গত, পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে। ২০১০ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। নিজের সাবলীল অভিনয় আর সুন্দর চেহারার কারণে লাখো দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

ভিলেন হতে চান পূর্ণিমা