যুবদল নেতার পোস্টার, ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রিতে দিবো’

নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘আমি চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রিতে দিবো’ এমন ঘোষণা সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে ইউনিয়ন। পোস্টারে ছবি ও নাম থাকা সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন জানায়, তার বিরুদ্ধে জামায়াত ষড়যন্ত্র করছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিরাজপুর এলাকায় এমন পোস্টার লাগানোর ঘটনা ঘটে।
দেয়ালে দেয়ালে লাগানো ওই পোস্টারে লেখা হয়, ‘আসন্ন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রীতে দিবো।’
পোস্টারে ‘বেকাররের জন্য গাঁজা তাহার,বেকারদের জন্য গাঁজা ভাতা, মাদকসেবীদের জনা বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা-পুলিশ আমার ভাই, উন্নয়ন হবে, আগে চাঁদা হবে’ এমন স্লোগান লেখা হয়।
এমন পোস্টার নিয়ে ফেসবুক পোস্টে বেলাল হোসেন আপেল নামের এক তরুণ লেখেন, আর কী বলবো। মো. রাজু নামে একজন লিখেন, মাদক কত সহজলভ্য হলে এমন পোস্টার করা হয়। সজিব মাহমুদ নামের একজন লেখেন, এটি প্রতিহিংসা থেকে হতে পারে।
পোস্টারে নিজের নাম ব্যবহারের বিষয়ে সিরাজপুর ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন বলেন, ৫ দিন আগে আমার ছেলেকে চড় মারে ইউনিয়ন জামায়াতের আমীর হাসেমের ছেলে। তা নিয়ে আমি প্রতিবাদ করি। মামলা করার প্রস্ততি নিয়েছি। আমার বিরুদ্ধে তারা অপপ্রচার করছে। আমি সিসিটিভি ফুটেজ নিচ্ছি, যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করবো।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. নুরুল হাকিম বলেন, এ ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।