শিরোনাম

সাংবাদিকের বাসায় গুলিবর্ষণের ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের আতিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকের বাসায় গুলিবর্ষণের ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের আতিক গ্রেপ্তার
গ্রেপ্তারের প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ (এসআরবি-৪)। গ্রেপ্তার ব্যক্তি হলেন ‘ভইরা দে’ গ্রুপের আতিক।

বুধবার (১৬ সেপ্টেম্বর) র‍্যাব-৪ (এসআরবি-৪) এর মিডিয়া অফিসার নুরাঙ্গী নাহিদ এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে বাহিনীটির পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে জানানো হয়।

এসআরবি-৪ জানায়, পল্লবীতে সাংবাদিকের বাসায় গুলিবর্ষণের ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের আতিককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৯ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

/এসআর/