শিরোনাম

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪০৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪০৬
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা ছাড়াও ৯৬১ বোতল ফেনসিডিল, সাড়ে ১৭ লিটার দেশীয় মদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল, একটি লোহার হাতুড়ি, দু’টি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি ও নগদ ৩ লাখ ৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ২৫ জন ছাড়াও লালবাগ বিভাগের ৩০ জন, ওয়ারী বিভাগের ৫৩ জন, মতিঝিল বিভাগের ৪০ জন, তেজগাঁও বিভাগের ৬৬ জন ও মিরপুর বিভাগের ১১৬ জন রয়েছে। এছাড়াও অভিযানে গুলশান বিভাগ ৩১ জন, উত্তরা বিভাগ ৩৯ জন এবং গোয়েন্দা বিভাগ ৬ জন রয়েছেন।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এসবি/