শিরোনাম

রাজধানীতে গ্রেপ্তার ২৯

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গ্রেপ্তার ২৯

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মনিরুল ইসলাম রাব্বি (২৮), মো. ইমন (২৪), মোহাম্মদ অলী (৩৪), মো. রোকন (২৬), মো. জাহিদ হাসান (২১), মো. ফিরোজ গাজী (৩৮), মো. শাহাদাত হোসেন নয়ন (৩২), বিল্লাল, রশিদ, মো. জাবেদ বেপারী (৪২), জুলহাস আকন (৪৫), মো. শান্ত (২৬), মো. নাঈম (২০), মো. জুবায়ের (২২), লিংকন (৩৭), ছালাম মল্লিক, সুরাইয়া বেগম, মো. জাহিরুল ইসলাম (২৪), মো. আমির হোসেন (২৯), অনিক (২২), মো. সম্রাট (৩৫), মো. আবু বকর তালুকদার (২৫), মো. আরিয়ান ইসলাম আরিফ (২৯), মো. সাব্বির (২৬), মো. আলিফ (১৯), মো. সামির (১৯), মো. রবিউল ইসলাম (২৮), মো. সোহেল (২৩) ও মো. আবু সালেহ রাফি (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৮ মে) যাত্রবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭ জন, পুরাতন মামলায় ৭ জন, গ্রেপ্তারি পরোয়ানা মূলে ৩ জন ও মোবাইল কোর্টে ১২ জন।

এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসবি/