শিরোনাম

নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৬৬

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৬৬
বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের একটি এলাকা

নেপাল ও চীনের তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যার তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৬ জনে। নিহতের মধ্যে নেপালে এক হাজার ৫০ জন এবং তিব্বতে আরও ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত চার হাজার ৪৬২ জনের বেশি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত থাকলেও ধ্বংসস্তূপ এবং কাদায় আটকে থাকা বহু মানুষকে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

এর আগে, গত বুধবার (২৬ আগস্ট) সকালে নেপাল-চীন সীমান্তের কাছাকাছি রাসুয়া জেলার তিমুরে ও স্যাফ্রুবেশি এলাকায় ভোতেকোশি নদীতে আকস্মিক ও শক্তিশালী বন্যা দেখা দেয়। এই আকস্মিক বন্যার যারা মাঝখানে পড়েছেন, তাদের বেশিরভাগ কাদার নিচে চাপা পড়েছেন। এখন কাদার নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে।

ভয়াবহ ওই প্রাকৃতিক দুর্যোগের আষ্টম দিনের উদ্ধার কাজ চলছে আজ। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/এফআর/