শাকিল-ফারজানা রূপার জামিনে আপিল বিভাগের স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক

একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপার বিরুদ্ধে দায়ের করা পৃথক হত্যা মামলাগুলোর জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রবিবার (৭ জুন) রাষ্ট্রপক্ষের করা পৃথক ১০টি আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন মামলায় জামিন চেয়ে শাকিল আহমেদ ছয়টি এবং ফারজানা রুপা সাতটি পৃথক আবেদন করেছিলেন। এসব আবেদনের মধ্যে ছয়টি মামলায় দুজনই আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। গত ১১ মে শুনানি শেষে হাইকোর্ট পাঁচটি মামলায় রুল জারি করে শাকিল আহমেদকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। একইভাবে ছয়টি মামলায় ফারজানা রুপাকেও অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। এছাড়া যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাদের জামিনের বিষয়ে রুল জারি করা হয়েছিল।
হাইকোর্টের দেওয়া ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক ১০টি আবেদন করে। পরে বিষয়টি আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য উপস্থাপিত হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। অন্যদিকে শাকিল আহমেদ ও ফারজানা রুপার পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন জানান, হত্যা অভিযোগে দায়ের করা পাঁচটি মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রুপা উভয়েই আসামি। এসব মামলায় দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ১০টি পৃথক আবেদন করে। আদালত শুনানি শেষে পাঁচটি মামলায় তাদের জামিন স্থগিত করেন এবং সংশ্লিষ্ট রুলগুলোর চূড়ান্ত শুনানির জন্য বিষয়টি হাইকোর্টে পাঠিয়ে দেন।
উল্লেখ্য, শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই বছরের ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় ফজলুল করিম নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিভিন্ন সময়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে শাকিল আহমেদ ও ফারজানা রুপা কারাগারে রয়েছেন।