ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবির ২৩ শিক্ষার্থী ও ১৩ শিক্ষক

নোবিপ্রবি সংবাদদাতা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬-এর জন্য ২৩ জন শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষককে মনোনীত করা হয়েছে। আগামী ২২ জুন ২০তম বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে মনোনীতদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল অ্যাওয়ার্ডপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, সাতটি অনুষদ থেকে দুই শিক্ষাবর্ষের ২৩ জন শিক্ষার্থী এবং পাঁচটি অনুষদ থেকে ১৩ জন শিক্ষক এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন। প্রতিবছর অনুষদভিত্তিক অ্যাকাডেমিক কৃতিত্ব, গবেষণা কার্যক্রম ও প্রকাশনার ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের এ পুরস্কার প্রদান করা হয়।
শিক্ষার্থী ক্যাটাগরিতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের নাহিন সুলতানা লিজা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের নিলয় দাস এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের মনীষা মজুমদার মনোনীত হয়েছেন।
একই শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের নাফিসা জান্নাতুল মাওয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের সাদিউল আলম চৌধুরী এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এমরান হোসাইন নির্বাচিত হয়েছেন।
জীববিজ্ঞান অনুষদ থেকে অণুজীববিজ্ঞান বিভাগের মো. রকিবুল হাসান, ফার্মেসি বিভাগের ফজলে রাব্বী শুভ এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের সুকন্যা সাহা এ সম্মাননা পেয়েছেন। আইন অনুষদ থেকে আইন বিভাগের মো. মুবদি ইসলাম এবং বিজ্ঞান অনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের ইশরাত জাহান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মনিকা ধর ও অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিভাগের সাবরিনা সুলতানা রিচি মনোনীত হয়েছেন।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ইশরাত জাহান ইভা, সমাজকর্ম বিভাগের সাদিয়া সুলতানা এবং অর্থনীতি বিভাগের মোসাম্মৎ কামরুন নাহার নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে শিক্ষা বিজ্ঞান অনুষদ থেকে এডুকেশন বিভাগের রাহনুমা নূরাইন ও এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের হাফসা আক্তার এবং বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের মারিয়া তাবাসসুম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়েশা সিদ্দিকা ও ব্যবসায় প্রশাসন বিভাগের ডালিয়া রানী শর্মা ডিন’স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।
শিক্ষক ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং জীববিজ্ঞান অনুষদের ১৩ জন শিক্ষককে বিভিন্ন গবেষণাভিত্তিক ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো— বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড ও মোস্ট প্রোডাক্টিভ রিসার্চার অ্যাওয়ার্ড, হায়েস্ট পাবলিশিং স্কলার অ্যাওয়ার্ড এবং রিসার্চ কন্ট্রিবিউটিং অ্যাওয়ার্ড।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ড. অপূর্ব অধিকারী ও ড. এস. এম. সোহেল রানা বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড ও মোস্ট প্রোডাক্টিভ রিসার্চার অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এবং প্রফেসর ড. মো. আশরাফুল আলম রিসার্চ কন্ট্রিবিউটিং অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।
বিজ্ঞান অনুষদে ড. মোহাম্মদ আব্দুল মোমিন সিদ্দিকী চারটি ক্যাটাগরিতেই মনোনয়ন পেয়েছেন। এছাড়া জাকিউল ইসলাম বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড এবং নিগার সুলতানা হায়েস্ট পাবলিশিং স্কলার অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে মো. আতীকুজ্জামানও চারটি ক্যাটাগরিতেই মনোনয়ন পেয়েছেন।
ব্যবসায় শিক্ষা অনুষদে প্রফেসর ড. আব্দুল কাইয়ুম মাসুদ এবং মো. শাহরিয়ার সেতু বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড ও মোস্ট প্রোডাক্টিভ রিসার্চার অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এবং তানভীর আহমেদ রিসার্চ কন্ট্রিবিউটিং অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।
জীববিজ্ঞান অনুষদে ড. তৌহিদ হাসান বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড, হায়েস্ট পাবলিশিং স্কলার অ্যাওয়ার্ড ও রিসার্চ কন্ট্রিবিউটিং অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। এছাড়া ড. শিপন দাস গুপ্ত বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড এবং ড. শ্যামল কুমার পাল রিসার্চ কন্ট্রিবিউটিং অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গবেষণা, প্রকাশনা এবং অ্যাকাডেমিক উৎকর্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাক্ষেত্রে আরও উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবিপ্রবির মুরাদ