সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু
সিলেট সংবাদদাতা

সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ল্যাব পরীক্ষায় নতুন করে ২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। একই সময়ে নতুন করে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৮ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে ৭৪ শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশুরা হলো– সিলেটের ওসমানীনগর উপজেলার ইলাশপুর গ্রামের দিবানি পাল ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিলাইউড়া-চাতুরবাগ এলাকার শিশু রাইয়ান।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট ৩২৫ জন ল্যাব-কনফার্ম হাম রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুনামগঞ্জে ১৭৮ জন, সিলেটে ১০৭ জন, হবিগঞ্জে ২৪ জন (এরমধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ১৬ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭১ জন নতুন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগ জুড়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ২৬৮ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, সিলেট বিভাগে ৭৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।