সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেট সংবাদদাতা

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের প্রাদুর্ভাব শিশু মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। বুধবার (১৭ জুন) সকালে এসব তথ্য জানিয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রাইয়ান নামের এক শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই উপসর্গে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাউসিফ ও আমায়রা নামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশুদের মধ্যে শিশু রাইয়ান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুরাদপুর গ্রামের রুমেন মিয়ার ৬ মাস বয়সী ছেলে এবং তাউসিফ ইসলাম ছাতক উপজেলা সদরের আঙ্গুর মিয়ার ৫ মাসের ছেলে। অন্য শিশু আমায়রা জান্নাত সিলেটের জকিগঞ্জ খলাছড়ার মিনহাজ আহমদের সাত মাস বয়সী মেয়ে।
এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৮৪ শিশু চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। মারা যাওয়া ৭২ শিশুর মধ্যে চারজন নিশ্চিত হামের রোগী ছিলেন। বাকিরা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।